Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। পাশাপাশি রাজীববাবু বাড়ি থেকে দূরবর্তী ডেবরায় নির্বাচনি প্রচারে থাকায় দুশ্চিন্তাতেও ছিলেন। রাজীববাবু ও তাঁর মেয়ের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ