নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অভিযুক্তকে ধরতে ওত পেতে বসেছিল পুলিস। সোমবার সকালে হাওড়ার বড়গাছিয়ার সন্ধ্যাবাজারে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে জগৎবল্লভপুর থানার পুলিস তাকে পাকড়াও করে। ধৃতের নাম সামিয়াল বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে এক দোকানে পাতিহালের বাসিন্দা এক প্রাক্তন পুলিসকর্মীর ব্যাগ থেকে কয়েক হাজার টাকার চুরি যায়। ওই পুলিসকর্মী ব্যাঙ্ক থেকে টাকা তুলে রেইনকোট কিনবেন বলে দোকানে ঢুকেছিলেন। সেখানেই চেয়ারের উপর টাকার ব্যাগ রেখেছিলেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে সেই সময় অভিযুক্তকে ব্যাগ খুলে টাকা চুরি করতে দেখা গিয়েছিল। থানায় অভিযোগ দায়ের হয়।



