Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখলের অভিযোগ, আটক পুরসভার প্রাক্তন কাউন্সিলার

কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার অতনু গিরিকে আটক করল পুলিশ। এদিন রাতে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রের দাবি, জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে পুরসভার ৭নম্বর ওয়ার্ডের ওই প্রাক্তন কাউন্সিলরকে আটক করা হয়।

জমি দখলের অভিযোগ, আটক পুরসভার প্রাক্তন কাউন্সিলার
  • ৬ জুন, ২০২৬ ১৬:৫০
Prefer us on Google

সংবাদদাতা ,কাঁথি : কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার অতনু গিরিকে আটক করল পুলিশ। এদিন রাতে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রের দাবি, জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে পুরসভার ৭নম্বর ওয়ার্ডের ওই প্রাক্তন কাউন্সিলরকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। সংশ্লিষ্ট সূত্রের খবর,  এলাকার এক বাসিন্দার জমি জোর করে দখলের অভিযোগ উঠেছিল। ওই মামলায় মূল অভিযুক্ত ছিলেন তিনি । এদিন তাঁকে থানায় বসিয়ে দীর্ঘক্ষণ জেরা চলে। তবে পুলিশ বিস্তারিত কিছু জানাতে চায়নি। পুলিশ জানিয়েছে , জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য,  এর আগে কাঁথি পুরসভার ১৩ জন কাউন্সিলার ইস্তফা দেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অতনু। বর্তমানে পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধুমল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ