Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপিতে যোগ দিতে চান প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র

প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বিজেপিতে যোগ দিতে চান। শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি বলেন, মেদিনীপুরের জন্য এটি গর্বের বিষয়। বিস্তারিত পড়ুন।

বিজেপিতে যোগ দিতে চান প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন সৌমেন মহাপাত্র। তৃণমূল কংগ্রেসের চারবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীর আচমকা এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে। অনেকেই বলছেন, পিঠ বাঁচাতে মন্ত্রী তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিতে চাইছেন। তা আগাম আঁচ করেই তাঁর ঘনিষ্ঠ নেতা মেচগ্রামের অমিত রাউত ওরফে ভানুর প্রাসাদোপম বাড়িতে হানা দিয়েছিলেন বিজেপি কর্মীরা। সৌমেন ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা কীভাবে মন্ত্রীর সহযোগিতায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সেটাই প্রকাশ্যে আনা হয়েছিল। বুধবার রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সৌমেনবাবু বলেন, দৃঢ়চেতা মানসিকতার জেরেই আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি তার জন্য আপ্লুত ও গর্বিত। ৫৫বছর পর মেদিনীপুরের মাটি থেকে ফের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবু। এটা মেদিনীপুরের গর্ব। আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে কাজ করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে তিনি যে বিপ্লব এনেছেন তা এককথায় অনবদ্য। রাজ্যে বন্ধ থাকা ১০০দিনের কাজ শুরু হয়েছে। এজন্য ৭০০কোটি টাকা এসেছে। সড়ক যোজনায় আরও এক হাজার কোটি টাকা এনেছেন শুভেন্দুবাবু। একজন সৈনিক হিসেবে তাঁর পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। সবটাই নির্ভর করবে তাঁদের উপর। আমি শুভেন্দুবাবুকে এক মাসের পারফরম্যান্সের নিরিখে একশোয় একশো নম্বর দেব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ