Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিহত মৎস্যজীবীদের পরিবারের পাশে পুত্র সহ প্রাক্তন মন্ত্রী কান্তি

কুলতলি ও মৈপীঠে গত ১৫ দিনে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে গিয়ে চারজন বাঘের হামলার শিকার হন।

নিহত মৎস্যজীবীদের পরিবারের পাশে পুত্র সহ প্রাক্তন মন্ত্রী কান্তি
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: কুলতলি ও মৈপীঠে গত ১৫ দিনে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে গিয়ে চারজন বাঘের হামলার শিকার হন। এদের মধ্যে দু’জনকে পাওয়া গেলেও বাকি দু’জনের দেহ উদ্ধার হয়নি। তাঁরা নিখোঁজ। শনিবার নিখোঁজ ও নিহত মৎস্যজীবীদের বাড়িতে যান সিপিএমের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে সিপিএম নেতা সাম্য গঙ্গোপাধ্যায়, কুলতলির প্রাক্তন বিধায়ক রামশংকর হালদার সহ অন্যরা। 

Advertisement

সিপিএম নেতৃত্ব নিহত মৎস্যজীবী গোপাল নস্করের পরিবারের সঙ্গে কথা বলেন। গোপাল নস্করের স্ত্রী অন্তঃসত্ত্বা, ২ বছরের সন্তান আছে। নিখোঁজ ও নিহত পরিবারের হাতে আর্থিক সহযোগিতা সহ এক মাসের বাজার, চাল তুলে দেন সিপিএম নেতৃত্ব। নিহত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্বও নেন তাঁরা। কান্তিবাবু বলেন, আমরা পরিবারের পাশে আছি। বনদপ্তর নিখোঁজদের সন্ধান করুক। আর সাম্য গঙ্গোপাধ্যায় বলেন, এই বিষয়টি দেখার জন্যও আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ