রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ককরোচদের আন্দোলনের জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের এই অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ব্রিটেনের প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘এই অসাধারণ আন্দোলনকে শুভেচ্ছা জানাই। উচ্চশিক্ষা ও চাকরির দাবিতে একজোট হয়ে লড়েছেন ভারতের ছাত্র-যুবরা। এর জেরে ভারত সরকার পরবির্তন করতে বাধ্য হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষার খরচ লাফিয়ে বাড়ছে। অথচ পড়াশোনা শেষে চাকরি মিলছে না। এই অর্থনীতির বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই চলছে। শিক্ষার পক্ষে এই আন্দোলন তারই অংশ। এই অসামান্য সাফল্যের জন্য আন্দোলনকারীদের অভিনন্দন জানাই। চলুন আমরা এমন এক পৃথিবী গড়ে তুলি যার ভিত হবে স্বাধীনতা, শান্তি ও ন্যায়বিচার।’



