নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। আজ দুপুর ১টা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর।
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। আজ দুপুর ১টা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর।
২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল। তাঁর আমলে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে মোদি সরকার। এর মাধ্যমে জম্মু-কাশ্মীরের রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হয়।
দীর্ঘ এক বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সত্যপাল মালিক। ষাটের দশকের শেষের দিকে একজন বামপন্থী কর্মী হিসেবে তাঁর রাজনীতিতে পা রাখা। এর পরে ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং জনতা দল হয়ে ২০০৪ সালে অটল িবহারী বাজপেয়ী আমলে নাম লেখান বিজেপিতে। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সামলেছেন কেন্দ্রের একাধিক মন্ত্রক।
প্রথম মোদি সরকারের আমলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা দিয়েছিল সত্যপাল মালিককে। জমি অধিগ্রহণ বিল রিভিউর জন্য সংসদীয় প্যানেলের মাথায় তাঁকে রাখা হয়। বিলের বিরোধিতা করেছিল কমিটি এবং সরকারও এটি বাতিল করে দেয়। কিন্তু রাজ্যপালের পদ ছাড়ার পরে তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের দূরত্ব বাড়তে থাকে। একসময় প্রধানমন্ত্রী মোদির কাছের লোক হিসেবে পরিচিত সত্যপাল হয়ে উঠেন সরকারের তীব্র সমালোচক। পাশে দাঁড়িয়েছিলেন কৃষক আন্দোলনের। শুধু তাই নয়, ২০১৯ সালের পুলওয়ামা হামলা নিয়ে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ প্রবল অস্বস্তিতে ফেলে দিয়েছিল কেন্দ্রকে।