Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসকেএমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন গ্রুপ ডি কর্মী

গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তার নাম অমিত মল্লিক। ধৃত ব্যক্তি হাসপাতালের প্রাক্তন গ্রুপ ডি কর্মী বলে জানা গিয়েছে।

এসএসকেএমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন গ্রুপ ডি কর্মী
  • ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

কলকাতা, ২৩ অক্টোবর: এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এসএসকেএম হাসপাতালে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তার নাম অমিত মল্লিক। ধৃত ব্যক্তি হাসপাতালের প্রাক্তন গ্রুপ ডি কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল হাসপাতালের বহির্বিভাগে গিয়েছিল বছর পনেরো বয়সি ওই নাবালিকা। সে সময় শৌচালয়ে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়। এক ডাক্তার বিষয়টি জানতে পারেন। তিনিই পুলিশে অভিযোগ জানান। গতকাল রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ