Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল

কে হবেন ভারতের জাতীয় ফুটবল দলের কোচ? সেই বিষয়ে জল্পনা চলছিলই। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল।

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল
  • ১ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১ আগস্ট: কে হবেন ভারতের জাতীয় ফুটবল দলের কোচ? সেই বিষয়ে জল্পনা চলছিলই। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন ফুটবলার খালিদ জামিল। জাতীয় কোচের পদে কে বসবেন সেই বিষয়ে চূড়ান্ত করতে আজ, শুক্রবার বৈঠকে বসে এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সুনীলদের হেড কোচ হবেন খালিদ। তালিকায় স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান তারকোভিচের নাম থাকলেও। ভারতীয় কোচের দিকেই ঝুঁকেছে এআইএফএফ।

Advertisement

বর্তমানে খালিদের প্রশিক্ষণে ডুরান্ড কাপে প্রতিনিধিত্ব করছে জামশেদপুর এফসি। ফলে জাতীয় দলের দায়িত্ব পেলেও তা ডুরান্ড কাপের পরই গ্রহণ করবেন খালিদ। এমনটাই জানা যাচ্ছে। ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়ে প্রায় ১৭০টি। তার মধ্যে খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান তারকোভিচ। এই তিনজনের নাম বাছাই করেছিল এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটি। যার মধ্যে খালিদ জামিলের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ