Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজির অভিযোগ, চন্দননগরে গ্রেপ্তার প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রাক্তন কাউন্সিলার

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার চন্দননগরের দুই তৃণমূল নেতা। তাঁদের হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় উঠল ‘চোর চোর’ স্লোগান।

তোলাবাজির অভিযোগ, চন্দননগরে গ্রেপ্তার প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রাক্তন কাউন্সিলার
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার চন্দননগরের দুই তৃণমূল নেতা। তাঁদের হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় উঠল ‘চোর চোর’ স্লোগান। তবে তাঁদের নিয়ে যাওয়ার সময় ‘ডিম থেরাপি’র আশঙ্কায় আগে থেকেই হেলমেট পরিয়ে দেন পুলিশ কর্মীরা। কার্যত পুলিশি ঘেরাটোপে গাড়িতে তোলা হয় দু’জনকে। ফলে হাতে ডিম নিয়ে অপেক্ষা করলেও তা ছুড়তে না পারায় বিজেপি কর্মীদের আক্ষেপ থেকে যায়। চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলার অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। দু’জনের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ রয়েছে। চন্দননগর পুরসভা পরিচালনার ক্ষেত্রে নানা অভিযোগ উঠেছিল। তৃণমূল কাউন্সিলারদের একাংশ ধৃতদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। গত ২৯ মে চন্দননগর কর্পোরেশনের মেয়র সহ সব কাউন্সিলার পদত্যাগ করায় তৃণমূলের বোর্ড ভেঙে যায়। চন্দননগরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ছিল তৃণমূলের। বাকি দু’টি ওয়ার্ডে ছিলেন সিপিএমের কাউন্সিলার। বোর্ড ভেঙে যাওয়ায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে প্রশাসক বসে পুরসভায়। অন্যদিকে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারের জামিন মঞ্জুর হল শুক্রবার। হুগলি জেলা জজ কোর্টে দশ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ