Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

শিখবিরোধী দাঙ্গায় সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের মৃত্যু

প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা ১৯৮৪ সালের শিখবিরোধী সংঘর্ষের অন্যতম সাজাপ্রাপ্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার প্রয়াত।

শিখবিরোধী দাঙ্গায় সাজাপ্রাপ্ত প্রাক্তন  কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের মৃত্যু
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা ১৯৮৪ সালের শিখবিরোধী সংঘর্ষের অন্যতম সাজাপ্রাপ্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার প্রয়াত। বয়স হয়েছিল ৮০ বছর। দিল্লির সফদরজং হাসপাতালের তরফে বৃহস্পতিবার সজ্জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, তিহার জেলে বন্দি সজ্জন আচমকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আটের দশকের শিখবিরোধী সংঘর্ষে পাঁচজনকে খুনের অভিযোগে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর দিল্লি হাইকোর্টের নির্দেশে সজ্জনের আজীবন কারাবাসের সাজা হয়। যদিও তিনবারের লোকসভা সদস্য সজ্জন কুমার বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। ঘটনার ৩৪ বছর পর ২০১৮ সালে সজ্জনের আজীবন কারাবাসের সাজা হয়। তখনই কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন সজ্জন। তবে সেই মামলার শুনানির আগেই মৃত্যু হল তাঁর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ