Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, ‘আটক’ প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

কলকাতার রাস্তায় দাদাগিরি সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের!

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, ‘আটক’ প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতার রাস্তায় দাদাগিরি সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের! সোমবার রাতে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এক পথচারীকে ধাক্কা মেরে এসইউভি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন বিডিও। তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারে অভিযুক্ত বিডিও। সেই অভিঘাতে রক্তাক্ত হন অপর এক বাইক চালক। কর্তব্যরত পুলিশকর্মীরা জখম বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় প্রতিবাদ করতেই চড়াও হন প্রশান্ত।

Advertisement

রীতিমতো দাদাগিরি করতে থাকেন তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অভিযুক্ত বিডিও প্রশান্ত প্রতিবাদীদের উদ্দেশ্য করে কখনও ‘দুর্নীতিগ্রস্ত’, আবার কখনও ‘সপাটে চড়’ মারার হুমকি দেন। পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। পরে অভিযুক্ত বিডিওকে  আটক করে নিয়ে ইকো পার্ক থানায় নিয়ে যায় পুলিশ।  গাড়িতে প্রশান্ত বর্মন।

Advertisement
সম্পর্কিত সংবাদ