Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত বাগদার প্রাক্তন বিধায়ক কমলাক্ষী বিশ্বাস

প্রয়াত হলেন বাগদার প্রাক্তন বিধায়ক কমলাক্ষী বিশ্বাস। বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯২ বছর।

প্রয়াত বাগদার প্রাক্তন বিধায়ক কমলাক্ষী বিশ্বাস
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: প্রয়াত হলেন বাগদার প্রাক্তন বিধায়ক কমলাক্ষী বিশ্বাস। বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯২ বছর। পাঁচ বারের বিধায়ক ছিলেন প্রবীণ এই ফরওয়ার্ড ব্লক নেতা। ১৯৭৭ সালে প্রথম বাগদা বিধানসভা থেকে জিতে বিধায়ক হন কমলাক্ষী বিশ্বাস। ১৯৮২ সালেও একই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। ১৯৮৭ সালে কংগ্রেসের প্রার্থী অপূর্বলাল মজুমদারের কাছে পরাজিত হন। ১৯৯১ সাল থেকে ফের টানা তিনবার বিধায়ক নির্বাচিত হন কমলাক্ষী বিশ্বাস। তবে ২০০৬ সালে তৃণমূলের প্রার্থী দুলাল বরের কাছে পরাজিত হন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বামেদের এই শরিক নেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ