Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুরবান মামলায় সাক্ষ্য ফরেন্সিক বিশেষজ্ঞের

২০১৯ সালে পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শা’কে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই হত্যা মামলায় শনিবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে সাক্ষ্য দিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ।

কুরবান মামলায় সাক্ষ্য ফরেন্সিক বিশেষজ্ঞের
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শা’কে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই হত্যা মামলায় শনিবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে সাক্ষ্য দিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ। এদিন যদিও সাক্ষ্য অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে পাঁচ আগস্ট। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, এই মামলায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোল, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী এই বিশেষজ্ঞ পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিলেন। এদিন তিনি আদালতে এসে তা শনাক্ত করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ