নয়াদিল্লি: যুদ্ধপরিস্থিতিতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই নিজেদের দেশে ফিরে গিয়েছেন। ব্যতিক্রম কেবল পাঞ্জাব কিংস। মার্কো জানসেন ছাড়া শ্রেয়সের দলের প্রত্যেক বিদেশিই ভারতে আছেন। আর তার জন্য কৃতিত্ব প্রাপ্য রিকি পন্টিংয়ের। পাঞ্জাব কোচের পেপটকেই দেশে ফেরার সিন্ধান্ত বদলান স্টোইনিস, জস ইংলিস, অ্যারন হার্ডিরা। পাঞ্জাব কিংসের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘যুদ্ধপরিস্থিতিতে বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই আতঙ্কে ছিল। সচরাচর ওদের এমন পরিস্থিতিতে পড়তে হয় না। ধরমশালা থেকে ট্রেনে করে দিল্লিতে ফিরতে হয়েছে। সেখান থেকে সবাই দেশে ফিরতে বদ্ধপরিকর ছিল। কিন্তু সংঘর্ষ বিরতির পর কোচ পন্টিং তাদের সঙ্গে কথা বলে থেকে যাওয়ার জন্য রাজি করান।’



