Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটপাতের অধিকার জনতার: মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রথম বিজেপি সরকারের ‘বুলডোজ’ নীতি নিয়ে অপপ্রচার চলছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, আমজনতার অধিকার সুরক্ষিত করা সরকারের অগ্রাধিকার।

ফুটপাতের অধিকার জনতার: মুখ্যমন্ত্রী
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রথম বিজেপি সরকারের ‘বুলডোজ’ নীতি নিয়ে অপপ্রচার চলছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, আমজনতার অধিকার সুরক্ষিত করা সরকারের অগ্রাধিকার। যদিও এর পাশাপাশি হকারদের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার আশ্বাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শুভেন্দুবাবু এ বিষয়ে বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের। সেই অধিকার আর কারও নেই।

Advertisement

সরকারি ফাঁকা জমিতে কেউ বসে থাকলে মানবিকভাবে দেখা হবে। জনতা আমাকে ভোটে জিতিয়েছেন। তাঁদের প্রতি আমার সরকার দায়বদ্ধ। হকার নিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের সুনির্দিষ্ট স্কিম রয়েছে। এছাড়া কেন্দ্রীয় শ্রম মন্ত্রকেরও বিশেষ সুযোগ-সুবিধা পাওয়া যায়। কিন্তু নিউ মার্কেটের রাস্তা দখল থেকে খিদিরপুর-মেটিয়াবুরুজে যা ইচ্ছা তাই করা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ