নারাথিওয়াট: মাঠের মাঝখানে আচমকা ঝলসে উঠল এক তীব্র আলো। মুহূর্তেই কানফাটা শব্দ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে মাঠে আচমকাই বজ্রপাত হলে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। একই ঘটনায় আরও ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন। এরপরই ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।



