Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডুরান্ড কাপ দিয়েই শুরু ফুটবল মরশুম

আগামী ১৫ জুলাই ঐতিহ্যশালী ডুরান্ডের উদ্বোধন। ফাইনাল ২৩ আগস্ট। আয়োজক সেনাবাহিনী। এবারও জমকালোভাবে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা চূড়ান্ত।

ডুরান্ড কাপ দিয়েই শুরু ফুটবল মরশুম
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৫ জুলাই ঐতিহ্যশালী ডুরান্ডের উদ্বোধন। ফাইনাল ২৩ আগস্ট। আয়োজক সেনাবাহিনী। এবারও জমকালোভাবে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক চললে ডুরান্ড কাপ দিয়েই ফুটবল মরশুম শুরু করতে চলেছে ফেডারেশন। শুধু ডুরান্ড নয়, মঙ্গলবারই ফুটবল ক্যালেন্ডার বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দিল এআইএফএফ। ডুরান্ডের পরেই সুপার কাপ বা ফেডারেশন কাপ আয়োজন করতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। চলতি বছরে সুপার কাপ নিয়ে ল্যাজেগোবরে হয়েছে দিল্লির ফুটবল হাউস। তাই পরিকল্পনা বদলে আইএসএল শুরুর আগেই ফেডারেশন কাপ বা সুপার কাপের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সারা। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের স্লট রাখা হয়েছে এই টুর্নামেন্টের জন্য। সেক্ষেত্রে আইএসএলের ড্রেস রিহার্সাল হিসাবে গোটা দলকে দেখে নেওয়ার সুযোগ পাবেন কোচেরা। পাশাপাশি ২৫ জুন ঘরোয়া লিগ শুরু করতে চলেছে আইএফএ। যে করেই হোক, নির্ধারিত সময়ে লিগ শেষ করতে মরিয়া বঙ্গ ফুটবল সংস্থা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ