নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর উৎসব উপলক্ষ্যে এবারও অন্ত্যোদয় এবং স্পেশাল প্রয়োরিটি হাউসহোল্ড (এসপিএইচএইচ) রেশন গ্রাহকদের ভর্তুকিতে ময়দা, চিনি প্রভৃতি দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য খাদ্যদপ্তর। পরিবার পিছু এক কেজি করে চিনি ও ময়দা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের ৩০ টাকা কেজি দামে ময়দা কিনতে হবে। প্রতি কেজি ময়দার জন্য ৬ টাকা ৮৩ পয়সা করে ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। চিনির দামে ভর্তুকি দেওয়া হবে। তবে দাম কত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। অক্টোবর মাসে পুজো প্যাকেজের চিনি, ময়দা প্রভৃতি দেওয়া হবে। এসব কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।



