Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলমগ্ন হাবড়া, দফায় দফায় যশোর রোড অবরোধ করলেন বাসিন্দারা

টানা বৃষ্টির জেরে উত্তর ২৪ পরগনা জেলায় প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে। সরকারিভাবে চলছে ত্রাণশিবিরও।

জলমগ্ন হাবড়া, দফায় দফায় যশোর রোড অবরোধ করলেন বাসিন্দারা
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টানা বৃষ্টির জেরে উত্তর ২৪ পরগনা জেলায় প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে। সরকারিভাবে চলছে ত্রাণশিবিরও। তবে, হাবড়া শহর কার্যত জলের তলায়। তীব্র দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। প্রতিবাদে শুক্র ও শনিবার দফায় দফায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাবড়ার বাসিন্দারা। এই বিক্ষোভ, অবরোধের পরেই পাম্প দিয়ে জমা জল বের করার কাজ শুরু করেছে পুরসভা। দফায় দফায় নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে হাবড়া পুরসভার কমবেশি সব ওয়ার্ডেই জল জমে গিয়েছে। শহর ছাড়াও জলমগ্ন হাবড়া ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘরে-বাইরে জমা জলে দুর্ভোগের মধ্যে পড়েছেন পুরসভা ও পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জমা জল নিষ্কাশনের দাবিতে শুক্রবার রাতে এবং শনিবারও যশোর রোড অবরোধ করেন তাঁরা। পরে অবশ্য পুলিসের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনিক উদাসীনতায় এই সমস্যা। জমা জলে প্রতিটি পরিবারের লোকজন জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। ডেঙ্গুর আশঙ্কাও থাকছে। এদিকে পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, অতিবৃষ্টির কারণে এই সমস্যা। তবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তা মোকাবিলা করা হচ্ছে। এই আবহে জেলায় বেড়েছে ত্রাণ শিবিরও। বৃদ্ধির পর তার সংখ্যা ৩১টি। মোট ১৪০৬ জনকে আনা হয়েছে ত্রাণ শিবিরে। এনিয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, সব থেকে বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে বনগাঁ ও গাইঘাটা ব্লকে। পাশাপাশি স্বরূপনগর ও বাদুড়িয়াতেও ত্রাণ শিবির করা আছে। দুর্গতদের সেখান থেকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাঁদের স্বাস্থ্যপরীক্ষাও 
চলছে নিয়মিত।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ