Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যা পরিস্থিতি! তদারকির জন্য বিশেষ দল গঠন নবান্নের

ভারী বৃষ্টি তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি

দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যা পরিস্থিতি! তদারকির জন্য বিশেষ দল গঠন নবান্নের
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারী বৃষ্টি তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ও তদারকি করতে একাধিক উচ্চপদস্থ আধিকারিককে দায়িত্ব দিল নবান্ন। জেলাভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন চারজন। তাঁরা হলেন- জনস্বাস্থ্য ও কারীগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশ্যাল সচিব ইউনিস ঋষিণ ইসমাইল ও কৃষি দপ্তরের বিশেষ কমিশনার হৃষিকেশ মোদি।

Advertisement

পূর্ব বর্ধমানের দায়িত্বে রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মীনা ও ল্যান্ড রেকর্ড এবং সার্ভে দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল। বীরভূমের দায়িত্বে রয়েছেন শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব ও অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ করণম। হুগলির দায়িত্বে রয়েছেন দুই আধিকারিক। তাঁরা হলেন- শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার ও পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেওয়ারি।

Advertisement
সম্পর্কিত সংবাদ