Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

বন্যার ভয়ে কাঁপছে পাক অধিকৃত কাশ্মীর, মাথায় হাত বাসিন্দাদের

পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের বদলা নেওয়া হবে। ভারতের এই হুঙ্কারে কাঁপছে পাকিস্তান। ইতিমধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি।

বন্যার ভয়ে কাঁপছে পাক অধিকৃত কাশ্মীর, মাথায় হাত বাসিন্দাদের
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

মুজাফ্ফরাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের বদলা নেওয়া হবে। ভারতের এই হুঙ্কারে কাঁপছে পাকিস্তান। ইতিমধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের মতে, এর জেরে বড় ধাক্কা খেতে চলেছে পাকিস্তানে অর্থনীতি। কারণ, পানীয় জল থেকে সেচ— পাকিস্তানের একটি বিস্তীর্ণ অঞ্চলের ভরসা সিন্ধুর জল। সেই জল বন্ধ হতে চলায় এখন প্রমাদ গুণছে ইসলামাবাদ। এর মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। হঠাৎ করে ঝিলম নদীর জলস্তর বাড়তে থাকায় এই বিপত্তি।

Advertisement

ঝিলম উপকূলবর্তী হাত্তিয়ান বালা এলাকায় ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন মসজিদের মাইক থেকে সাধারণ মানুষকেও এনিয়ে সতর্ক করা হয়েছে। যার ফলে আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। বিশেষত ঝিলমের দু’পাড়ে যাঁদের বসবাস, তাঁদের মধ্যে সবথেকে বেশি আতঙ্ক গ্রাস করেছে।
রিপোর্টে বলা হয়েছে যে, শনিবার কাশ্মীরের অনন্তনাগ থেকে জল ঢুকতে থাকে। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের চাকোথি এলাকায় ক্রমশ বাড়তে থাকে ঝিলমের জলস্তর। পাক প্রশাসনের অভিযোগ, তাদের না জানিয়ে ঝিলমে জল ছেড়েছে ভারত। যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।

Advertisement
সম্পর্কিত সংবাদ