Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মালিতে কাজে গিয়ে বিপাকে পাঁচ ভারতীয়! অপহরণ করল সন্ত্রাসবাদীরা

অশান্ত মালি, আর সেখানেই কাজে গিয়ে বিপাকে পড়লেন পাঁচ ভারতীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবাদী শক্তি থাবা বসিয়েছে। আল কায়েদা, আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর দাপট বেড়েছে এই দেশে

মালিতে কাজে গিয়ে বিপাকে পাঁচ ভারতীয়! অপহরণ করল সন্ত্রাসবাদীরা
  • ৮ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

বামাকো, ৮ নভেম্বর: অশান্ত মালি, আর সেখানেই কাজে গিয়ে বিপাকে পড়লেন পাঁচ ভারতীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবাদী শক্তি থাবা বসিয়েছে। আল কায়েদা, আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর দাপট বেড়েছে এই দেশে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে মালির সেনা। জিহাদি কার্যকলাপ ও মালির সেনাবাহিনীকে ধ্বংস করে আফ্রিকার দেশটিতে ব্যাপক অরাজকতার সৃষ্টি করেছে আল কায়েদা, আইএস। এর মাঝেই খবর পাওয়া গিয়েছে, মালিতে অপহরণ করা হয়েছে পাঁচ ভারতীয়কে। যদিও কোন জঙ্গিগোষ্ঠী এই কাজের পিছনে যুক্ত তার হদিশ পাওয়া যায়নি। কেউ এখনও পর্যন্ত দায় স্বীকারও করেনি।

Advertisement

মালির পশ্চিম প্রদেশের কোবরি এলাকা থেকে ওই ভারতীয়দের অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। কোবরির কাছেই একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রজেক্টে কাজ করতে গিয়েছিলেন ওই পাঁচ ভারতীয়। সেখান থেকেই অপহরণ করা হয় তাঁদের। আন্তর্জাতিক সংবাদসংস্থাকে এই খবর দিয়েছেন ওই প্রজেক্টের ঠিকাদারি সংস্থার এক প্রতিনিধি। পরিস্থিতির কথা মাথাতে রেখে ওই প্রজেক্টে কর্মরত বাকি ভারতীয়দের রাজধানী বামাকোতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঠিকাদারি সংস্থার ওই প্রতিনিধি। সূত্রের খবর, আল কায়েদা কিংবা আইএস মদতপুষ্ট কোনও সন্ত্রাসবাদী সংগঠনই অপহরণ করেছে ওই ভারতীয়দের। বিষয়টি খতিয়ে দেখছে ভারতের বিদেশমন্ত্রক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ