Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লটারির জাল টিকিট সহ গ্রেপ্তার পাঁচ

গঙ্গারামপুর ও কুশমণ্ডিতে লটারির জাল টিকিটের রমরমা। পুলিসি অভিযানে দুই এলাকা থেকে গ্রেপ্তার পাঁচজন। ধৃতদের নাম পুলক সরকার, সুমন বেসরা, মেহেদি হাসান, পার্থ চক্রবর্তী ও রামলাল চৌহান। প্রথম চারজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।

লটারির জাল টিকিট সহ গ্রেপ্তার পাঁচ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর ও কুশমণ্ডিতে লটারির জাল টিকিটের রমরমা। পুলিসি অভিযানে দুই এলাকা থেকে গ্রেপ্তার পাঁচজন। ধৃতদের নাম পুলক সরকার, সুমন বেসরা, মেহেদি হাসান, পার্থ চক্রবর্তী ও রামলাল চৌহান। প্রথম চারজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। রামলালের বাড়ি কুশমণ্ডি এলাকায়।

Advertisement

গঙ্গারামপুর থানার পুলিস বুধবার রাতে অভিযানে নামে গঙ্গারামপুর শহরের ধলদিঘি উত্তরপাড়া এলাকায়। একব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি কম্পিউটার ও দুই কার্টন লটারির জাল টিকিট উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান চলে। অভিযানে ৩ জন ব্যক্তি সহ একটি টোটো ও ১ কার্টন ভুয়ো লটারি বাজেয়াপ্ত করে পুলিস। 
বৃহস্পতিবার সকালে কুশমণ্ডি হাটখোলা এলাকায় লটারির জাল টিকিট বিক্রির সময় পুলিসের জালে ধরা পড়ে এক বিক্রেতা। ধৃতদের এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। কুশমণ্ডির লটারির জাল টিকিট বিক্রেতাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে পুলিস। গঙ্গারামপুরের ধৃত চারজনকে দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার বলেন, গঙ্গারামপুর থেকে ৪ জন ও কুশমণ্ডি থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫টি কম্পিউটার সহ লটারির জাল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ