Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে শেয়ার ব্যবসার নামে ৫৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার পাঁচ

শেয়ার ব্যবসার নাম করে ৫৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পাঁচ সাইবার জালিয়াতকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের পুলিস। সম্প্রতি, চন্দননগর সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল।

হুগলিতে শেয়ার ব্যবসার নামে ৫৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার পাঁচ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শেয়ার ব্যবসার নাম করে ৫৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পাঁচ সাইবার জালিয়াতকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের পুলিস। সম্প্রতি, চন্দননগর সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল। তারপরেই তদন্তে নেমে পুলিস গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সিদ্দিক আলম চৌধুরী, অরুণ মণ্ডল, বিক্রম হালদার, প্রদ্যুৎ মণ্ডল ও সুরজিৎ কর। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক এটিএম কার্ড, ব্যাঙ্কের পাশবই, কিউআর মেশিন, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। তদন্তের স্বার্থেই এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনতে চাননি পুলিসকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনারেটের এক কর্তা বলেন, এটি একটি বড়সড় জালিয়াতি চক্র। তারা শেয়ার বাজারে টাকা খাটানোর নামে প্রতারণার ফাঁদ পেতেছিল। মোট ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা জালিয়াতি হয়েছে বলে আপাতত জানা গিয়েছে। কোথায় কোথায় জাল ছড়িয়ে আছে, আরও কে কে যুক্ত, সে সব খতিয়ে দেখার কাজ চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ