Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফিট নেইমার দলের সম্পদ, মত লুলার

নেইমারকে কি আসন্ন বিশ্বকাপে দেখা যাবে? লাখ টাকার প্রশ্ন। উত্তরটা জানেন একমাত্র কোচ কার্লো আনসেলোত্তিই। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চান, হলুদ জার্সি পরে বিশ্বকাপে খেলুন নেইমার।

ফিট নেইমার দলের সম্পদ, মত লুলার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: নেইমারকে কি আসন্ন বিশ্বকাপে দেখা যাবে? লাখ টাকার প্রশ্ন। উত্তরটা জানেন একমাত্র কোচ কার্লো আনসেলোত্তিই। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চান, হলুদ জার্সি পরে বিশ্বকাপে খেলুন নেইমার। এই ব্যাপারে কোচ আনসেলোত্তির সঙ্গে তাঁর কথাও হয়েছে। সূত্রের খবর,  চিফ কোচই ব্রাজিলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কি মনে হয়, নেইমারকে দলে নেওয়া উচিত?’ জবাবে লুলা বলেন, ‘ফিট থাকলে ও নিশ্চয়ই দলের সম্পদ।’ এক সাক্ষাত্কারে লুলা নিজেই খবরটি জানিয়েছেন। পাশাপাশি তাঁর সংযোজন, ‘নেইমারের বয়স বেশি নয়। তাই খেলতে চাইলে চরম পেশাদার হতে হবে। মেসি-রোনাল্ডোদের থেকে ওর অনুপ্রেরণা নেওয়া উচিত। নামের জোরে নয়, স্কোয়াডে ডাক পাওয়ার জন্য ফিটনেস ও পারফরম্যান্স প্রয়োজন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ