Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ

অবশেষে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। প্রায় ২৪ ঘণ্টা পর কালীস্থান ও লোথিয়ান দ্বীপের মাঝামাঝি থেকে নিখোঁজ মৎস্যজীবী লক্ষণচন্দ্র দাসের দেহটি উদ্ধার করা হয়।

২৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ
  • ১৬ আগস্ট, ২০২৫ ১৭:০৮

সংবাদদাতা, কাকদ্বীপ: অবশেষে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। প্রায় ২৪ ঘণ্টা পর কালীস্থান ও লোথিয়ান দ্বীপের মাঝামাঝি থেকে নিখোঁজ মৎস্যজীবী লক্ষণচন্দ্র দাসের দেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাছ ধরার সময় এক নৌকার মাঝি নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন। তখন তিনি খবর দেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ও ভাগবতপুর বনদপ্তরে। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রসঙ্গত, নামখানার খেয়াঘাট থেকে এফবি কেশব নারায়ণ নামে একটি ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। বুধবার সকালে কালীস্থানের কাছাকাছি ট্রলারটিকে নোঙর করে চারজন মৎস্যজীবী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। তখনই ওই মৎস্যজীবী নদীতে তলিয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ