Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম টি-২০ ম্যাচ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ভারত ১৮৯ রান তুলে, কিন্তু ইংল্যান্ডের ইনিংস শুরু হয়নি। বিস্তারিত পড়ুন।

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম টি-২০ ম্যাচ
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেস্টার লে স্ট্রিট: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে লজ্জার হার। অধিনায়ক হিসেবে শুরুটা মোটেই ভালো হয়নি শ্রেয়স আয়ারের। সেই ধাক্কা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন তিনি। তবে বাধ সাধল বৃষ্টি। বুধবার বিলেতের মাটিতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ভারত তোলে ১৮৯ রান। এরপরই নামে বৃষ্টি। তার ফলে ইংল্যান্ডের ইনিংস আর শুরু হয়নি। প্রায় ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আগামী শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের   বিরুদ্ধে অবশ্য ব্যাট হাতে ভরসা জোগালেন অভিষেক শর্মা (৫৯) ও ক্যাপ্টেন শ্রেয়স (৬৮)। এছাড়া ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। তবে আরও ব্যর্থ সঞ্জু স্যামসন। এদিন ৭ বলে মাত্র ১ রান করে ফেরেন তিনি। অন্যদিকে, খাতাই খোলেননি সদ্য টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠা ঈশান কিষান। এই দুই ব্যাটারের ব্যর্থতার দিনে ফের একবার বৈভব সূর্যবংশীকে খেলানো নিয়ে সওয়াল করলেন সানি গাভাসকর। এখন দেখার দ্বিতীয় ম্যাচে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের বোধদয় হয় কিনা। উল্লেখ্য, এদিন দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ