Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্য কমিশনের প্রথম বৈঠক

১৬ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্য কমিশনের ফুল বেঞ্চ প্রথম বৈঠকে বসছে। বৃহস্পতিবার এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে।

স্বাস্থ্য কমিশনের প্রথম বৈঠক
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্য কমিশনের ফুল বেঞ্চ প্রথম বৈঠকে বসছে। বৃহস্পতিবার এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে স্বাস্থ্য কমিশন নতুনভাবে তৈরি হয়। সেখানে একাধিক চিকিৎসক বা আইপিএস সদস্য ছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পদ্মশ্রী বিজয়ী মানুষজনকেও রাখা হয়েছে। কমিশনের সদস্যদের সঙ্গে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল। সূত্রে খবর, স্বাস্থ্য কমিশন পরিচালনা করতে যাতে সমস্যা না হয়, সেজন্য বিবাদি বাগে কমিশনের পুরানো অফিস সংস্কারের কাজ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ