Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রথম ঝলক

সবসময় ওটিটি প্ল্যাটফর্মের আসন্ন ওয়েব সিরিজ ‘কলকাতা কোলাজ’-এর চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে এল। পরিচালক পার্থ সেনের পরিচালনায় তৈরি এই অ্যান্থলজি সিরিজে উঠে আসবে সম্পর্ক, আবেগ ও জীবনের নানা রং।

প্রথম ঝলক
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•সবসময় ওটিটি প্ল্যাটফর্মের আসন্ন ওয়েব সিরিজ ‘কলকাতা কোলাজ’-এর চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে এল। পরিচালক পার্থ সেনের পরিচালনায় তৈরি এই অ্যান্থলজি সিরিজে উঠে আসবে সম্পর্ক, আবেগ ও জীবনের নানা রং। মূলত চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, বন্ধুত্ব সহ নানা অনুভূতি ফুটে উঠবে এখানে। সিরিজে সপ্তর্ষি চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষালকে। সৃজলা গুহ থাকছেন অ্যানের ভূমিকায়। বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন শিখার চরিত্রে। দুলাল লাহিড়িকে দেখা যাবে বীরেশ্বরের ভূমিকায়। এছাড়াও অভিনয় করেছেন রব দে, দেবপ্রিয় মুখোপাধ্যায় সহ আরও অনেকে। পরিচালক পার্থ সেন বলেন, ‘সিরিজে একাধিক গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি। অসাধারণ অভিজ্ঞতা। আশা করি গল্পগুলি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ