Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রাষ্ট্রপতির ‘এডিসি’ পদে প্রথম মহিলা সেনা অফিসার

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা সেনা অফিসার। সেই তরুণীর ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাষ্ট্রপতির ‘এডিসি’ পদে প্রথম মহিলা সেনা অফিসার
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা সেনা অফিসার। সেই তরুণীর ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁকে নিয়ে কৌতূহলী সাধারণ মানুষ। কে এই তরুণী? তিনি মেজর নভ্যা শেখাওয়াত। ভারতীয় সেনার প্রথম মহিলা অফিসার, যিনি রাষ্ট্রপতি ‘এডিসি’ (এইড-ডি-ক্যাম্প) পদমর্যাদায় নিযুক্ত হয়েছেন। এর আগে ২০২৫-এ এই পদে নিযুক্ত হয়েছিলেন ভারতীয় নৌবাহিনী থেকে প্রথম মহিলা কমান্ডার ইয়াসাভি সোলাঙ্কি। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ‘ব্যক্তিগত সহকারী’ পদে দ্বিতীয় মহিলা অফিসার নভ্যা। কিন্তু ওই উচ্চতায় পৌঁছতে নভ্যাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। তিনি রাজস্থানের সিকার জেলার কেরপুরা গ্রামের বাসিন্দা। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসে উত্তীর্ণ হয়ে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন। পাঁচ বছরের মিলিটারি জার্নি ও কঠোর ট্রেনিং পেরিয়ে তিনি এই সম্মাননীয় পদের অধিকারী হয়েছেন। 

Advertisement

‘এইড-ডি-ক্যাম্প’ পদটি শুনতে আনুষ্ঠানিক মনে হলেও এর দায়িত্বের পরিধি অনেক ব্যাপক। রাষ্ট্রপতির এইড-ডি-ক্যাম্পরা বিভিন্ন সরকারি ও আনুষ্ঠানিক কর্মসূচিতে সহায়তা করেন। এছাড়াও কার্যক্রমের সমন্বয়, সামরিক প্রোটোকল ও রাষ্ট্রপতির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার ভার তাঁদের হাতেই। তাঁরা গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির সফরসঙ্গী হন এবং সরকারি কর্মসূচির আনুষ্ঠানিক সামরিক বিষয়গুলোর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকেন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য পাঁচজন সামরিক এইড-ডি-ক্যাম্প নিয়োজিত থাকেন। যাঁদের মধ্যে তিনজন সেনাবাহিনী থেকে, একজন নৌবাহিনী থেকে এবং একজন বিমানবাহিনী থেকে নিযুক্ত হন।
মেজর নভ্যা শেখাওয়াত এই পদে নিযুক্ত হওয়ার পর তাঁকে ঘিরে এত আলোচনা হচ্ছে কেন? কারণ, এই পদে এত বছর পুরুষদেরই নিয়োগ হতেন। প্রথমবার কোনো মহিলা সেনা অফিসার এই যোগ্যতা অর্জন করলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ