Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শহরে আজ প্রথম সাইকেলের ম্যারাথন

ফিট ইন্ডিয়ার অনুপ্রেরণা ও সাইয়ের উদ্যোগে রবিবার প্রথমবার সকালে আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া কলকাতা সাইক্লোথন’।

শহরে আজ প্রথম সাইকেলের ম্যারাথন
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিট ইন্ডিয়ার অনুপ্রেরণা ও সাইয়ের উদ্যোগে রবিবার প্রথমবার সকালে আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া কলকাতা সাইক্লোথন’। প্রায় ৩০০ প্রতিযোগী যথাক্রমে ৫, ১০, ২৫, ৫০ ও ৭০ কিমি বিভাগে অংশ নেবেন। বাইপাস সংলগ্ন সাইয়ের মাঠ থেকেই সাইক্লোথনের সূচনা হবে। সাইয়ের (কলকাতা) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লক্ষণ ডোঙ্গারির কথায়, ‘শুধু অ্যাথলিটদের নয়, সাধারণ মানুষের ফিট থাকার জন্যও সাইকেল চালানো জরুরি। তাই এই সাইক্লোথনের আয়োজন। মানুষের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা হতে চলেছে। প্রতিবছরই এই প্রতিযোগিতা আয়োজনের ভাবনা রয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ