Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বালোচ বিদ্রোহীদের নারী ব্রিগেড ‘কাদ’-এর প্রথম সশস্ত্র অভিযান, হত ৯ পাক সেনাকর্মী, ফিরল পূর্ব পাকিস্তানের মহিলা মুক্তিযোদ্ধাদের স্মৃতি

পাক বাহিনীর বিরুদ্ধে এবার সম্মুখ সমরে বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) নারী ব্রিগেড।

বালোচ বিদ্রোহীদের নারী ব্রিগেড ‘কাদ’-এর প্রথম সশস্ত্র অভিযান, হত ৯ পাক সেনাকর্মী, ফিরল পূর্ব পাকিস্তানের মহিলা মুক্তিযোদ্ধাদের স্মৃতি
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাক বাহিনীর বিরুদ্ধে এবার সম্মুখ সমরে বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) নারী ব্রিগেড। এই প্রথম সশস্ত্র অভিযান চালাল তাদের নবগঠিত মহিলা যোদ্ধাদের ইউনিট ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কাদ)। সেই সশস্ত্র অভিযানের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে বিএলএ’র তরফে। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তান সেনার একটি কনভয়ে এলোপাথারি গুলি চালাচ্ছেন বালুচিস্তানের বিদ্রোহী বাহিনীর মহিলা যোদ্ধারা। বিএলএ’র দাবি, তাদের মহিলা বাহিনীর এই হামলায় ন’জন পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাচক্রে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তানে মহিলা মুক্তিযোদ্ধাদের স্মৃতি উসকে দিচ্ছে বালোচ বিদ্রোহীদের নারী ব্রিগেডের এই অভিযান।

Advertisement

বিএলএ প্রকাশিত ফুটেজ অনুযায়ী, বালুচিস্তান প্রদেশে ২২ সেপ্টেম্বর তথাকথিত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) হাইওয়েতে পাক সেনার ক্যুইক রেসপন্স টিমের তিনটি গাড়ির কনভয়ে হামলা চালায় বালোচ বিদ্রোহীদের মহিলা বাহিনী ‘কাদ’। ওই কনভয়ে ছিল একটি সাঁজোয়া গাড়িও। বালুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর টুবাটে এই অভিযান চলে। রাইফেল হাতে বালোচ মহিলা যোদ্ধাদের গুলি চালাতে দেখা যাচ্ছে ওই ফুটেজে। এক মহিলা কমান্ডারের নির্দেশ অনুসরণ করে মাত্র পাঁচ কদম দূরে দাঁড়িয়ে পাক সেনা কনভয়ে গুলি চালান নারী ব্রিগেদের সদস্যরা। নারী ব্রিগেডের এই সশস্ত্র অভিযানে সহায়তা করেছে বিএলএ’র কুরবান ইউনিট। সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে কুরবান ইউনিটের যোদ্ধা চাকার মুরাদ ওরফে দিলীপ জানের।

Advertisement
সম্পর্কিত সংবাদ