Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁশবাগানে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

বাঁশবাগানের ভিতর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালীগঞ্জের শিয়ালখেলা এলাকায়। মৃতার নাম হাসনা বিবি (৬৫)। তাঁর বাড়ি শিয়ালখেলা মোড়লপাড়ায়।

বাঁশবাগানে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাঁশবাগানের ভিতর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালীগঞ্জের শিয়ালখেলা এলাকায়। মৃতার নাম হাসনা বিবি (৬৫)। তাঁর বাড়ি শিয়ালখেলা মোড়লপাড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ, মঙ্গলবার বাড়ির সদস্যরা এক আত্মীয়ের মৃত্যুর কারণে মুর্শিদাবাদের বেলডাঙায় গিয়েছিলেন। ফলে বাড়িতে একাই ছিলেন হাসনা বিবি। সন্ধ্যায় ফিরে তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির কিছুটা দূরে বাঁশবাগানের ভিতর তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। 

মীরাবাজার ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ