Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

নভেম্বরে ভারতে আসছেন তারেক

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো সত্ত্বেও দিল্লি আসেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বরে ভারতে আসছেন তারেক
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো সত্ত্বেও দিল্লি আসেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আগামী নভেম্বর তিনি দিল্লি সফরে আসতে পারেন বলে খবর। মঙ্গলবার বাংলাদেশের বিদেশ রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই নিয়ে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন হাই কমিশনার। দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাঁদের কথা হয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাতে দুই দেশই লাভবান হতে পারে, তাই নিয়ে তাঁরা আলোচনা সেরেছেন।’ বাংলাদেশি সংবাদমাধ্যম  জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে।  পাশাপাশি নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত রাষ্ট্র সংঘের সাধারণ সভা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ