Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ শহরে জমাজল সরাতে নামলো দমকল

রায়গঞ্জ শহরে জমাজল সমস্যা সমাধানে দমকল বাহিনী নামলো। রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন।

রায়গঞ্জ শহরে জমাজল সরাতে নামলো দমকল
  • ২১ জুলাই, ২০২৬ ১৩:২৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডের অশোকপল্লী সহ বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে ময়দানে নামলো দমকল বাহিনী। জরুরি ভিত্তিতে দু’টি পাম্পসেট বসিয়ে জমা জল নিষ্কাশনের কাজ শুরু করেছে রায়গঞ্জ দমকল কেন্দ্র। সেইসঙ্গে রায়গঞ্জ পুরসভাও একটি পাম্প সেট চালাচ্ছে ওয়ার্ডে। সামগ্রিক এই উদ্যোগে জল সমস্যা মিটবে বলে আশা ওয়ার্ডবাসীদের। 

Advertisement

ওয়ার্ডের বাসিন্দা তথা জেলা বিজেপির সহ সভাপতি মানস ঘোষের বক্তব্য, ‘বিগত ৩৪ বছর বাম ও ১৫ বছর তৃণমূলের আমল থেকেই এলাকায় জমাজলের সমস্যা রয়েছে। নিকাশি ব্যবস্থায় মন দেয়নি কেউ। এখন নতুন সরকার এসে এলাকাবাসীকে সাময়িকভাবে স্বস্তি দিতে দমকলকে নামিয়েছে। রাজ্যের শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগেই এদিন দমকল বাহিনী জল নিষ্কাশনের কাজে হাত দিয়েছে। আমরা খুশি।’ ওয়ার্ডের অন্যান্যদের বক্তব্য, জমাজলের সমস্যা শুধুমাত্র সুষ্ঠু নিকাশি ব্যবস্থার অভাবেই নয়, পাশের দুই ওয়ার্ডের জলও ৪ নম্বর ওয়ার্ডের অশোকপল্লী সহ বিস্তীর্ণ এলাকায় ঢোকে। এই সমস্যা মেটাতে স্থায়ী সমাধান করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ