Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিটি রোড থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

দ্বিতীয় দফায় ভোটের আগে ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। চিৎপুর থানা এলাকার বিটি রোডে সোমবার দুপুরে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ধরা পড়েছে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি সেভেন এমএম পিস্তল এবং বিপুল পরিমাণ কার্তুজ

বিটি রোড থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  দ্বিতীয় দফায় ভোটের আগে ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। চিৎপুর থানা এলাকার বিটি রোডে সোমবার দুপুরে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ধরা পড়েছে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি সেভেন এমএম পিস্তল এবং বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে শামিম আলম নামে এক ব্যক্তিকে। বিহারের নওয়াদার বাসিন্দা শামিম এই আগ্নেয়াস্ত্র কলকাতার এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে এসেছিলেন। ওই বেআইনি অস্ত্রের ব্যবসায়ী বিহারের এক অস্ত্র কারখানার মালিককে আগ্নেয়াস্ত্র পাঠানোর অর্ডার দেন। সেই অর্ডার মতো অস্ত্র সরবরাহ করতে এসেছিলেন শামিম। তাঁর কাছ থেকে কে এই আগ্নেয়াস্ত্র নিতেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ