Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এন্টালি ডাকাতি কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার লালবাজারের

এন্টালিতে বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার প্রায় তিন কোটি টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল লালবাজার।

এন্টালি ডাকাতি কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার লালবাজারের
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালিতে বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার প্রায় তিন কোটি টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল লালবাজার। সোমবার এন্টালির কনভেন্ট লেন থেকে সেটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতি হওয়া ২.৬৭ কোটি টাকার মধ্যে আরও ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে লালবাজারের টিম। 

Advertisement

লালবাজারের এক সূত্র জানাচ্ছে, এই ডাকাতিতে ধৃত লাল্টুকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে ডাকাতির ৮৯ লক্ষ টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া বাকি টাকার খোঁজে তল্লাশি চলাচ্ছে লালবাজারের টিম। এদিকে, ডাকাতি কাণ্ডে ধৃতদের পরিবারের একাধিক সদস্য এখনও পলাতক। গোয়েন্দাদের সন্দেহ, পলাতকদের নাগাল পেলেই বাকি টাকার হদিশ মিলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ