Bartaman Logo
১০ জুন, ২০২৬

লখনউয়ে চলন্ত বাসে আগুন, মৃত ২ শিশু সহ ৫

লখনউয়ে চলন্ত বাসে আগুন, মৃত ২ শিশু সহ ৫
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: চলন্ত অবস্থায় আগুন লাগল এসি বাসে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু সহ মোট পাঁচজনের। ৮০ জন যাত্রী নিয়ে বিহার থেকে দিল্লি যাচ্ছিল এসি বাসটি। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ সেটিতে আগুন লেগে যায়। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন যাত্রীরা। আগুন লেগেছে টের পেয়েই যাত্রীদের ফেলে পালিয়ে যান কন্ডাক্টর ও চালক। বাসের জরুরিকালীন দরজাটিও খোলেনি বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ