Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

দিল্লিতে বহুতলে আগুন, মৃত ৩

চারতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। এঁদের মধ্যে রয়েছেন ওই বাড়ির মালিক সত্যেন্দর। শনিবার সন্ধ্যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দক্ষিণ দিল্লির তিগরি এক্সটেনশন এলাকায়। জখম হয়েছেন দু’জন

দিল্লিতে বহুতলে আগুন, মৃত ৩
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নয়াদিল্লি: চারতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। এঁদের মধ্যে রয়েছেন ওই বাড়ির মালিক সত্যেন্দর। শনিবার সন্ধ্যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দক্ষিণ দিল্লির তিগরি এক্সটেনশন এলাকায়। জখম হয়েছেন দু’জন। সূত্রের খবর, বাড়ির নীচের তলায় রয়েছে একটি জুতোর দোকান। সেখানেই প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টা নাগাদ পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশের কাছে খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উদ্ধারের কাজও শুরু করে। তবে তিনজনকে বাঁচানো যায়নি। দু’জন মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী থেকে আগুন লাগল, তা জানতে ক্রাইম এবং ফরেনসিক টিমকে ডাকা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ