Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামী কারখানার গোডাউনে আগুন, নরেন্দ্রপুরে আতঙ্ক

একটি নামী কোম্পানির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ নরেন্দ্রপুরে অবস্থিত এই কারখানার একটি অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়

নামী কারখানার গোডাউনে আগুন, নরেন্দ্রপুরে আতঙ্ক
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটি নামী কোম্পানির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ নরেন্দ্রপুরে অবস্থিত এই কারখানার একটি অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আশপাশের লোকজন কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় গোডাউনের একাংশ। সেখানে সামগ্রী প্যাকেজিং করার কার্টন পড়েছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায় এলাকাটি সোনারপুর থানার। সেখান থেকেও পুলিশকর্মীরা উপস্থিত হন। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছে। তবে কীভাবে এই আগুন লাগল সেটা স্পষ্ট নয়। দমকল ও পুলিশ তদন্ত করে দেখছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ