Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে পরিত্যক্ত জমিতে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়

বৃহস্পতিবার সকালে ডোমজুড়ের মতিঝিল এলাকায় ওএনজিসি রোডে একটি লোহার কারখানার পাশের ফাঁকা জমিতে আচমকা আগুন লাগে।

ডোমজুড়ে পরিত্যক্ত জমিতে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার সকালে ডোমজুড়ের মতিঝিল এলাকায় ওএনজিসি রোডে একটি লোহার কারখানার পাশের ফাঁকা জমিতে আচমকা আগুন লাগে। সকাল ১০টা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। তিনটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

দমকলের প্রাথমিক অনুমান, ফাঁকা জমিতে পড়ে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ কোনওভাবে আগুনের সংস্পর্শে আসে। দক্ষিণ ঝাঁপড়দহ গ্রাম পঞ্চায়েতের সদস্য অয়ন দাস বলেন, ‘ওখানে চাষিরা অনেক সময়ে আগাছা পুড়িয়ে ফেলেন। আবার কারখানার কিছু রাসায়নিক পদার্থ বাইরে পড়ে থাকে। হয়তো একারণেই আগুন লেগেছে। এর আগেও এখানে আগুন লেগেছে।’ স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশ কয়েকটি কারখানা থেকে নিয়মিত বর্জ্য এনে খোলা মাঠে ফেলে দেওয়া হয়। ফলে আগুন লাগার ঘটনা যেমন বাড়ছে, তেমনই দূষণ ছড়াচ্ছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এ নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গিয়েছে, পাশের ওই ইঞ্জিনিয়ারিং কারখানায় লোহার ছাঁট তৈরি হয় এবং ব্যাটারি চালিত গাড়ি তৈরি হয়। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, কারখানার মালিকের সঙ্গে শীঘ্রই এ নিয়ে বৈঠকে বসা হবে। বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা করা না হলে পঞ্চায়েত কড়া পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ