Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়া থানার পুরনো ভবনে আগুন, বনগাঁয় ছাই রান্নাঘর

বুধবার হাবড়া এবং বনগাঁ থেকে দু’টি আগুনের খবর পাওয়া গিয়েছে।

হাবড়া থানার পুরনো ভবনে  আগুন, বনগাঁয় ছাই রান্নাঘর
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: তীব্র গরমের মধ্যে ঘটে যাচ্ছে অগ্নিকাণ্ড। বুধবার হাবড়া এবং বনগাঁ থেকে দু’টি আগুনের খবর পাওয়া গিয়েছে। হাবড়ায় আগুনে পুড়ে গিয়েছে থানার পুরনো ভবন। আর বনগাঁ কলেজপাড়ায় উনুনের আগুন থেকে পুড়ে গিয়েছে এক বাসিন্দার রান্নাগর। 

Advertisement

হাবড়া থানার পুরনো ভবনে এদিনের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিসের আগের বারাক এবং ভিসেরা রিপোর্টের ঘর। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। পুরনো বারাকের পাশেই হাবড়ার সার্কেল ইনসপেক্টর ও ট্রাফিক গার্ডের অফিস। রয়েছে ডিআইবি অফিসও। থানা সূত্রে খবর, পুরনো ভবনে আগে পুলিস কনস্টেবলদের বারাক ছিল। ২০২০ সালে নতুন ভবন হওয়ার পর পুরনো ভবনটিতে শুধুমাত্র ভিসেরা অফিস রয়েছে। অন্যদিকে, এদিন দুপুরে বনগাঁ কলেজপাড়া এলাকার এক বাসিন্দা অঞ্জলি দত্ত রান্না চাপিয়ে অন্যত্র গিয়েছিলেন। তখনই উনুনের আগুন ঘরে থাকা জ্বালানিতে ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ওই রান্নাঘরেই বাড়ির পোষা ছাগল থাকতো। আগুন লাগার সময় ছাগলগুলি ঘরেই ছিল। প্রতিবেশীরা সেগুলিকে সরিয়ে নিয়ে যান।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ