Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোলাঘাটে হোসিয়ারি কারখানায় আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্থানীয় কয়েকজনের বক্তব্য, ভোরের দিকে সেখানে বাজি ফাটানো হচ্ছিল। যা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

কোলাঘাটে হোসিয়ারি কারখানায় আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
  • ২৩ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: কোলাঘাট থানার কুমারহাটে একটি হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন। আজ, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে স্থানীয় কয়েকজনের বক্তব্য, ভোরের দিকে সেখানে বাজি ফাটানো হচ্ছিল। যা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক বলেন, অল্প সময়ের মধ্যে পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার হোসিয়ারি সরঞ্জাম এবং যন্ত্র নষ্ট হয়েছে। ভাইফোঁটার কারণে কারখানায় ছুটি থাকায় ভেতরে কোনও শ্রমিক ছিলেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ