Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে দুর্ঘটনা, স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরো এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার (৪৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার তিন নম্বর ঘাট এলাকায়।

মন্দারমণিতে দুর্ঘটনা, স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরো এক
  • ২২ আগস্ট, ২০২৬ ১৭:৫২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দীঘা: মন্দারমণিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। নিখোঁজ আরো একজন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে কোস্টাল থানা পুলিশ। সাহায্য নেওয়া হচ্ছে নুলিয়াদের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার (৪৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার তিন নম্বর ঘাট এলাকায়। তখন জোয়ার চলছিল। এর মধ্যেই বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন সোমনাথবাবু। ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়ে যান তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উদ্ধারকারীরা। স্পিডবোর্ড নিয়ে শুরু হয় খোঁজ। কিছুক্ষণ পরে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমনাথবাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থান করত এসে সমুদ্রে তলিয়ে গিয়েছেন কমলেশ মণ্ডল নামে এক পর্যটকও। বছর একত্রিশ বয়সি এই যুবকের বাড়ি সোনারপুরে। এখনও পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ