Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুরের স্টুডিওতে আগুন

বিধ্বংসী আগুন লেগেছে বিষ্ণুপুর থানা এলাকার এক স্টুডিওতে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আগুন লাগে সেখানে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

বিষ্ণুপুরের স্টুডিওতে আগুন
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধ্বংসী আগুন লেগেছে বিষ্ণুপুর থানা এলাকার এক স্টুডিওতে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আগুন লাগে সেখানে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টেলি সিরিয়ালের শ্যুটিং হতো ওই স্টুডিওতে। দুর্ঘটনার সময় শ্যুটিং বন্ধ থাকায় প্রাণহানি বা বড় ধরনের কোনও বিপত্তি ঘটেনি। তবে আগুনে স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ