Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরজুড়ে ‘ফায়ার অডিট’

নবান্নের নির্দেশে বারাকপুর জুড়ে ফায়ার অডিট শুরু হয়েছে। পুলিস, পুরসভা, দমকলের অফিসাররা যৌথভাবে সব শপিং মল, রেস্তরাঁতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা খতিয়ে দেখছেন।

বারাকপুরজুড়ে ‘ফায়ার অডিট’
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নবান্নের নির্দেশে বারাকপুর জুড়ে ফায়ার অডিট শুরু হয়েছে। পুলিস, পুরসভা, দমকলের অফিসাররা যৌথভাবে সব শপিং মল, রেস্তরাঁতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা খতিয়ে দেখছেন। বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের পর রাজ্য জুড়ে ফায়ার অডিট শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে বারাকপুর শিল্পাঞ্চলে বড় হোটেল, রেস্তরাঁ, শপিং মল, স্বর্ণ বিপণিতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা খতিয়ে দেখা চলছে। বারাকপুর শিল্পাঞ্চলে বারাকপুর শহর ছাড়া সবথেকে বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে কাঁচরাপাড়ায়। সেখানে ১২৭টি সোনার দোকান রয়েছে। রয়েছে অনেক হোটেল, রেস্তরাঁ। প্রতিটি ক্ষেত্রে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যাতে ভালোরকম থাকে, সেজন্য দমকল, পুলিস ও পুরসভার পক্ষ থেকে নজরদারি শুরু হয়েছে বলে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী জানিয়েছেন। দু’দিন ধরে বারাকপুরের বিভিন্ন প্রতিষ্ঠানেও সমীক্ষার কাজ চলছে। ডিসি সেন্ট্রাল ইন্দ্রবাদন ঝা’র নেতৃত্বে পুলিস, দমকল এবং পুরসভার এই টিম সমীক্ষা চালাচ্ছে। যেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থাই নেই, সেখানে অবিলম্বে তা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ