Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে আগুন

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। সোমবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানান মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন।

জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে আগুন
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। সোমবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানান মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন। দপ্তরের কর্মীদের তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। সামান্য কয়েকটি ফাইলের কভারে আগুন ধরলেও কোনও নথি নষ্ট হয়নি বলে জানা গিয়েছে। 

Advertisement

ইংলিশবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি ভবনে রয়েছে এই দপ্তরটি। একই ভবনে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন এবং বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) অফিস। এদিন বিকেলে একজন সহকারী বিদ্যালয় পরিদর্শকের ঘরে আগুন লাগে। বাসন্তী বর্মনের কথায়, বিকেলে একজন গ্রুপ ‘ডি’ কর্মী এক সহকারী বিদ্যালয় পরিদর্শকের ঘরে ফাইল দিতে ঢোকেন। তিনিই প্রথম আগুন দেখতে পান। ওই ঘরের এসির এমসিপি দাউদাউ করে জ্বলতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। দপ্তরের কর্মীদের তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাঁরা বালতি বালতি জল এনে আগুন নিভিয়ে দেন। চেয়ারপার্সন বলেন, যেখানে আগুন লেগেছিল, তার ঠিক নীচেই একটি কাঠের চেয়ারে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল। চেয়ারের একটি হাতলে আগুন লেগে যায়। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ