Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গেইলের জোড়া রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন ফিন অ্যালেন। তাঁর ১৫১ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই ওয়াশিংটন ফ্রিডামকে ১২৩ রানে হারিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ৫টি চার ও ১৯টি ছক্কা হাঁকান তিনি।

গেইলের জোড়া রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অকল্যান্ড: মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন ফিন অ্যালেন। তাঁর ১৫১ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই ওয়াশিংটন ফ্রিডামকে ১২৩ রানে হারিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ৫টি চার ও ১৯টি ছক্কা হাঁকান তিনি। সেই সুবাদে টি-২০’র এক ইনিংসে ক্রিস গেইলের সর্বাধিক ছক্কার রেকর্ড ভাঙলেন অ্যালেন। ২০১৭ সালে ক্যারিবিয়ান তারকা এক ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন। ২০২৪ সালে তাঁর রেকর্ড স্পর্শ করেন এস্তোনিয়ার সাহিল চৌহান। শুক্রবার তাঁদের ছাপিয়ে নতুন নজির গড়লেন অ্যালেন। পাশাপাশি টি-২০’তে গেইলের (৫০ বলে) দ্রুততম ১৫০ রানের রেকর্ডও টপকে গিয়েছেন এই কিউয়ি ব্যাটার (৪৯ বলে)।

Advertisement

আশ্চর্যের ব্যাপার হল, আইপিএলে দল পাননি মারকুটে অ্যালেন। গত মেগা নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ২০২১ সালে অবশ্য তাঁকে পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেবার একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।

সম্পর্কিত সংবাদ