Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ চূড়ান্ত তালিকা, চলছে ১১ লক্ষ ভোটারের নথি যাচাই

আজ শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এদিকে মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষ ২১ হাজার ভোটারের নথি যাচাই শুরু করেছে বিচারকরা।

আজ চূড়ান্ত তালিকা, চলছে ১১ লক্ষ ভোটারের নথি যাচাই
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এদিকে মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষ ২১ হাজার ভোটারের নথি যাচাই শুরু করেছে বিচারকরা। রাজ্যের মধ্যে সবথেকে বেশি সন্দেহজনক ভোটারের নথি যাচাই চলছে এই জেলাতেই। এই লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যত কী, তা নিয়ে আশা আশঙ্কার দোলাচল চলছে। এঁদের মধ্যে থেকে কতজনের নাম বৈধ ভোটার হিসেবে তালিকায় থাকবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। উদ্বেগে আছে সাধারণ মানুষও। 

Advertisement

কমিশন স্পষ্ট করেছে, ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত ভোটারদের নথি অনুমোদিত না হওয়া পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন না। কমিশনের আধিকারিক জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের যাচাইয়ে যাঁদের নাম অনুমোদিত হবে না, তাঁরা ভোটাধিকার হারাবেন। কেবলমাত্র পরবর্তী প্রকাশিত হওয়া তালিকায় নাম সংযুক্ত হলেই তাঁরা ভোট দিতে পারবেন। বাতিল হিসেবে চিহ্নিত ভোটারদের নাম ২৮ ফেব্রুয়ারির তালিকায় দৃশ্যমান থাকবে, তবে বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হবে না। একমাত্র ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁদের নাম যাচাই হয়েছে, তাঁরা যোগ্য ভোটার হিসেবে গণ্য হবেন এবং ২৮ ফেব্রুয়ারির তালিকায় তাঁদের নামের পাশে অনুমোদিত ট্যাগ থাকবে। যেসব ভোটারের নথির ‘যৌক্তিক অসঙ্গতি’ খতিয়ে দেখতে বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাঁদের নাম ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত হবে।
বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার বলেন, মুর্শিদাবাদ জেলাকে টার্গেট করছে বিজেপি। চিরাচরিত ধারা অনুযায়ী এখানে গণ্ডগোল পাকাতে চাইছে। বিজেপি কলঙ্কিত করতে চাইছে রাজ্যকে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে এগতে চাইছি। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আমাদের জেলার ১১ লক্ষ ২১ হাজার মানুষের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। আমাদের জেলায় প্রথমে ৫৮ লক্ষ ভোটার ছিল। প্রথম ধাপে ২ লক্ষ ৭৮ হাজার নাম বাদ যায়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি আধিকারিকরা কাজ করছেন। তাদের হিয়ারিং পর্ব শেষ করার পর। মোট ৫৪ লক্ষ ভোটারের নাম পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৪২ হাজার মানুষের নাম বাদ যায়।  ‘নির্যাতন’ কমিশন তাতে সন্তুষ্ট হয়নি। তাই পুনরায় রোল অবজার্ভারদের পাঠিয়ে একের পর এক মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করার পর এই বিচারকদের নিয়োগ করেছেন। তারাই এখন ১১ লক্ষ ২১ হাজার মানুষের তথ্য পুনরায় যাচাই করছেন। পাহারাদার আমাদের মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের একজনেরও নাম বাদ দিতে দেবেন না তিনি। 
তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেয়ার চেষ্টা করছে। এই জেলাকেই টার্গেট করেছে তারা। কিন্তু সেটা আমরা হতে দেব না। মানুষকে সচেতন করছি। যাতে নাম নেই দেখে আন্দোলনে নেমে না পড়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ